1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত যশোরে ইটের আঘাতে রাজমিস্ত্রি আহত, থানায় অভিযোগ দায়ের শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু ভালো পিচ ঢালাই তুলে ইটের সলিং! কালীগঞ্জে ৮৮ লাখ টাকার ‘উল্টো রথের’ রহস্যময় উন্নয়ন ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা মনিরামপুরে ঐতিহ্যবাহী তালপুকুর কান্দায় ঘোড়দৌড়ে বিজয়ী ভোরের পাখি! কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন বিজলী মালিথা বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বের করাই ছাত্রলীগের ৫ জন আটক

ডিজেলের দাম বাড়তেই বাস ভাড়া বৃদ্ধি,যাত্রীরা ক্ষুব্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬: জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার থেকেই নতুন ভাড়া কার্যকর হয়েছে। ভাড়া বৃদ্ধির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম নতুন ভাড়ার ঘোষণা দেন।

দূরপাল্লা/আন্তঃজেলা ২.১২ টাকা/কিমি ২.২৩ টাকা/কিমি ১১ পয়সা।ঢাকা-চট্টগ্রাম মহানগর ২.৪২ টাকা/কিমি ২.৫৩ টাকা/কিমি ১১ পয়সা।মহানগর মিনিবাস ২.৪২ টাকা/কিমি ২.৫৩ টাকা/কিমি ১১ পয়সা।ঢাকা-চট্টগ্রাম ২৬৫ কিমি রুটে আগে ভাড়া ছিল প্রায় ৫৬২ টাকা, এখন দিতে হবে প্রায় ৫৯১ টাকা। অর্থাৎ এক যাত্রায় বাড়তি ২৯ টাকা গুনতে হবে।

নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য। সিএনজিচালিত বাসের ভাড়া বাড়বে না। ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা বহাল আছে।

সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। পরিবহন মালিকদের দাবি, শুধু তেল নয়, ডলারের দাম বাড়ায় গাড়ির যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচও বেড়েছে।

প্রচলিত হিসাব অনুযায়ী, তেলের দাম ১ লিটার বাড়লে ভাড়া ১ পয়সা বাড়ে। সে হিসাবে ১৫ টাকা বাড়ায় ১৫ পয়সা বাড়ার কথা। কিন্তু সরকার ‘জনস্বার্থ বিবেচনায়’ ১১ পয়সা বাড়িয়েছে।

‘পকেট কাটা গেল’ – বলছেন যাত্রীরা ভাড়া বৃদ্ধির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, “বেতন তো বাড়ে না, কিন্তু বাস ভাড়া, বাজার সবই বাড়ে। মাসে আমার যাতায়াত খরচ ৬০০-৭০০ টাকা বেড়ে যাবে। এটা তো পকেট কাটা।”

গার্মেন্টস কর্মী রোকেয়া বেগম জানান, “সিএনজি বাস তো কম। বেশিরভাগ ডিজেল বাস। গাবতলী থেকে মতিঝিল যেতে এখনই ৪০ টাকা লাগে। আরও বাড়লে চলবো কীভাবে?”

শিক্ষার্থী তরিকুল আহমেদ বলেন, “হাফ ভাড়া নিয়ে এমনিতেই ঝামেলা করে। এখন নতুন ভাড়ার অজুহাতে আরও ঝামেলা করবে।”

এদিকে যাত্রী কল্যাণ সমিতি প্রতি কিমিতে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিলেও মালিকপক্ষ ২২ পয়সা থেকে ৪ টাকা ৫ পয়সা পর্যন্ত দাবি করেছিল।

মন্ত্রী জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও আবার কমানো হবে। বিআরটিএকে নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাসে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট