1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত যশোরে ইটের আঘাতে রাজমিস্ত্রি আহত, থানায় অভিযোগ দায়ের শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু ভালো পিচ ঢালাই তুলে ইটের সলিং! কালীগঞ্জে ৮৮ লাখ টাকার ‘উল্টো রথের’ রহস্যময় উন্নয়ন ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা মনিরামপুরে ঐতিহ্যবাহী তালপুকুর কান্দায় ঘোড়দৌড়ে বিজয়ী ভোরের পাখি! কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন বিজলী মালিথা বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বের করাই ছাত্রলীগের ৫ জন আটক

ভেড়ামারায় প্রাইভেট হাসপাতালে মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারায় ‘ভেড়ামারা মডেল হাসপাতাল ‘ নামক একটি প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক মো: আনোয়ার পারভেজ(২৯) তার নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছেন।সে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নতুনহাট এলাকার ইমদাদুল ইসলামের ছেলে।

পুলিশ ওই প্রতিষ্ঠানের নিচ তলা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান।
বুধবার(২২ এপ্রিল) ভেড়ামারা পৌরসভার পাশে বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল সম্পূর্ণ করে বেলা ৩টায় লাশ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

পারিবারিকভাবে ও প্রতিষ্ঠানের কর্মচারী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পারভেজ তার নিজ প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক দায়িত্বে ছিল।সে এবং তার স্ত্রী ছাড়াও এই প্রতিষ্ঠানে ৪ জনের মালিকানা আছে। যাবতীয় প্রাতিষ্ঠানিক কাজ তিনি নিজেই করেন বলে জানিয়েছেন অন্যান্য মালিকগণ। বেলা ১০ টার দিকে তিনি
নিচ তলার একটি রুমে যান। সাড়া শব্দ না পেয়ে কর্মচারীরা গিয়ে দেখতে পান রুমের দরজা বন্ধ। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ এসে সকলের উপস্থিতিতে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এসময় তার কাছ থেকে ব্যবহৃত ঘুমের ওষুধের বেশ কয়েকটা প্যাকেট উদ্ধার করা হয়।

প্রাইভেট হাসপাতালটির আরেকজন অংশীদার ফয়সাল জানান,তার আত্মহত্যার কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। আর এটি মেনে নেয়ার মতও নয়। তবে বেশ কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি ভালো চলছিল না। এই নিয়ে হয়ত একটি মানসিক চাপ তৈরি হতে পারে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রাইভেট হাসপাতাল মালিক আনোয়ার পারভেজ তার নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল সম্পূর্ণ করে পোস্টমর্টেমে পাঠিয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট