রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

তুলারামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা, চালক আটক, ট্রাক উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরের তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ নাহিদ (৩৫), পিতা- আকরাম হোসেন, গ্রাম- পেরলি, থানা- সদর, জেলা- নড়াইল এর সাথে ট্রাক চালক সুজাতের পূর্ব থেকে বিরোধ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার দিন নাহিদ মোটরসাইকেলে এক সহযোগীসহ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে তুলারামপুর ব্রিজের নিচে তাকে লক্ষ্য করে ট্রাক চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি (রেজি: যশোর-ট ১১-৬০৪০) রবিবার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে নড়াইল ডিবি পুলিশ, যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি টার্মিনালে পার্কিং অবস্থায় পাওয়া যায় ও ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews