বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

যশোরে খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণে নাজমা হোটেলকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের নাজমা হোটেলে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।
রবিবার (২৯ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে দেখা যায়, আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহার করা হচ্ছিল।
এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে নাজমা হোটেলকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানসহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews