রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কেশবপুরে প্রধানমন্ত্রীর আদেশে খাল খনন শুভ উদ্ভোদন

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টাপ রিপোটার কেশবপুর যশোরঃ যশোরের কেশবপুর উপজেলার বুড়ুলীয়ায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন শুরু করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

কেশবপুরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোদাল দিয়ে মাটি কেটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে দেশের স্বর্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খালটি পুনঃখননের ফলে অত্র এলাকার শত শত একর জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং কৃষকরা শুষ্ক মৌসুমে সেচ সুবিধা পাবেন। এটি অত্র অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রতিমন্ত্রী জোর দিয়ে আরো ও বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন,যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেশবপর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews