বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরে বাংলাদেশ যুব অধিকার পরিষদ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের মুজিব সড়কে অবস্থিত জয়তী সোসাইটি (২য় তলা) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক। তিনি বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের রাজনৈতিক পরিকল্পনা প্রায় একই হওয়ায় দুই দলের মধ্যে জোট গঠিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। ভোটের আগে তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ড দেবেন। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, আঙুলে ভোটেরা কালো দাগ মোছার আগেই তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। এক সময় বিষয়টি নিয়ে একটি মহল সমালোচনা ও ট্রল করেছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক সবুজ সেরনিয়াবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন এবং সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক আইয়ুব আল আনসারী। এছাড়া বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন,নাগরিক ঐক্যর যশোর জেলা শাখার আহবায়ক ফেরদৌস পরশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন মুন্না। সার্বিক পরিচালনা করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন সেখ এবং সঞ্চালনা করেন সহ সভাপতি মাহমুদ হাসান।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews