বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

জুম্মার নামাজের সময় দুর্ধর্ষ ডাকাতি, গ্রামবাসীর একজনের গলা কেটে জখম

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামে জুম্মার নামাজের সময় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলকে বাধা দিতে গিয়ে গ্রামবাসী ধাওয়া করলে ধাওয়ার মুখে গ্রামবাশীর একজনকে গলা কেটে জখম করে পালিয়ে যায় ডাকাত দল।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রামের পুরুষরা যখন জুম্মার নামাজ পড়তে মসজিদে ছিলেন, সেই সুযোগে তালিনা বাজার সংলগ্ন মোঃ অহিদুল ইসলামের (পিতা: ওয়ারেস সরদার) বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে ৩ জন ডাকাত মোটরসাইকেল যোগে এসে প্রবেশ করে। বাড়ির ভেতর অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতদল পালানোর চেষ্টা করে।

গ্রামবাসী ডাকাতদের ধাওয়া দিলে তারা বেপরোয়া হয়ে ওঠে। এসময় ডাকাত দলের একজন গ্রামের একজনের গলায় ছুরি চালিয়ে দেয়। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুরো ঘটনাটি বাড়ির পাশে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে ডাকাতদের গতিবিধি এবং পালিয়ে যাওয়ার দৃশ্যও দেখা যাচ্ছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলেই আসামি সনাক্ত করতে এবং গ্রেপতার করতে সক্ষম হবে বলে জানিয়েছেন পুলিশ অফিসার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews