1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর উপশহর পুলিশ ক্যাম্পে নতুন আইসি হিসেবে যোগ দিলেন অলক কুমার দে ব্যক্তি আক্রোশ ও চরিত্রহনন বাকস্বাধীনতা নয়, এগুলো অপরাধ: আতিকুর রহমান রুমন ঝিকরগাছায় অস্বচ্ছল দরিদ্র অসহায়দের মাঝে ঈদউপলক্ষে নগদ অর্থ বিতরণ করলেন এমপি ডা : মসলেহ উদ্দিন ফরিদ ‎৪৯ বিজিবির অভিযানে সীমান্তে বিপুল পরিমাণ শাড়ী,চকলেট ও ঔষধ আটক কেশবপুরে ছাগল হাটায় গরু হাটের ট্রাক পার্কিংয়ে বাঁধা দেওয়ায় বিএনপি নেতার উপর হামলা আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ টিসিবির পণ্য বিক্রি করেছে ডিলার,জানেনা মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষ! কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, দেশি গরুর চাহিদা বেশি ‘কাজী নজরুল ইসলামের সাহিত্য বিভিন্ন ভাষায় উপস্থাপন করতে হবে’

ঝিনাইদহে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

পাপন চৌধুরী,ঝিনাইদহ;আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের জনতা। প্রথম প্রহরেই জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে নীরবতার আবহ। ভেসে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান।

রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মাফফুজ আফজাল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান,সাধারণ সম্পাদক রাজিব হাসান, সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ সভাপতি মোঃ ফজলুল কবির গামা, সাধারণ সম্পাদক পাপন চৌধুরীসহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি, শোভাযাত্রাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হন। অপরদিকে রাত ১২ টা ১ মিনিটে সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মহারাজপুর ইউনিয়ন বাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা সাংবাদিক সংগঠন, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী এবং উদীচী শিল্পীগোষ্ঠি ঝিনাইদহ,পর্ণবা সংস্কৃতি চর্চাকেন্দ্রসহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রোদ্ধা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট