শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :  জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে মানবিক, গণতান্ত্রিক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সে কারণে তিনি আমৃত্যু পর্যন্ত দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে শির দাড়া সোজা রেখে লড়াই করেছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেন নি। এই দেশ আমাদের, দেশ রক্ষার দায়িত্বও আমাদের। আমাদের বয়স হয়েছে, আমরা একটা সময় পার করে এসেছি। বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ দর্শনকে ধারণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করবো। আগামী প্রজন্মের জন্য দেশকে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। আসুন সকলে মিলে দেশকে নতুন ভাবে গড়ে তুলি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখি।

শোক সভায় সভাপতিত্ব করেন আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম।
পরে গণতন্ত্রের মাতা আপোষহীন দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম চেয়ারম্যান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি এস এম নূরুল হক, বিএনপি নেতা আবু সাঈদ, আব্দুল হালিম মাস্টার, আব্দুস সোবহান সরদার, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সেলিনা পারভীন শেলী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, বালিয়াভেকুটিয়া মসজিদের ইমাম মশিয়ার রহমান,পাকদিয়া পুজা মন্দির কমিটির সভাপতি ঠাকুর দাস, মালঞ্চি মসজিদের ইমাম আব্দুর রউফ, মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
শোক সভা পরিচালনা করেন আরবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ সঞ্চালনা করেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews