বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

যশোর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন আটক

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:যশোর সদর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম যশোরের সদস্যরা। তুহিন তালবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী।

ডিবি জানায়,চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও বর্তমানে আওয়ামী লীগের হয়ে নানা নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, তুহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews