বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই নারীকে ছুরিকাঘাত, আহত ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর শহরের কোতোয়ালি থানাধীন বারান্দি পাড়া সদ্দারপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই নারীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন— স্মৃতি (৩০), স্বামী আব্দুর রহিম এবং শারমিন (২৫), স্বামী সবুজ হোসেন। তারা উভয়েই বারান্দি পাড়া সদ্দারপাড়া মসজিদ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বারান্দি পাড়া সদ্দারপাড়া মসজিদের সামনে একই এলাকার আলামিন (২০), পিতা আবু তালেব পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর হামলা চালায়। এ সময় অভিযুক্ত আলামিন ছুরি দিয়ে স্মৃতির বাম হাতের কব্জির ওপর কোপ দিলে তিনি গুরুতর জখম হন। হামলার সময় শারমিন এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews