বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

কেশবপুর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্নঃ সভাপতি শফিউদ্দীন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃযশোরের কেশবপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ শফিউদ্দীন,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম। ২০ শে ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, রোজ শনিবার কেশবপুর দলিল লেখক সমিতির চত্বরে আনন্দমুখর পরিবেশে ভোটপ্রদান করেন দলিল লেখক সমিতির ভোটাররা। ভোট গ্রহণ চলে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।এবার ৬১ ভোট পেয়ে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ শফিউদ্দীন এবং ৭২ ভোট পেয়ে চতুর্থ বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম। সহ-সভাপতি পদে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ হালদার।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ- সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান -১, সাংগঠনিক সম্পাদক পদে সাহিদুজ্জামান,প্রচার সম্পাদক পদে মোঃ তৌহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম, আকরাম হোসেন, আব্দুল গফুর, শাহিদুজ্জামান,সাধন কুমার চক্রবর্তী,রুহুল আমিন,লুৎফর রহমান -১।কেশবপুর দলিল লেখক সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন।মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৯০ টি এবং বাতিল ভোটের সংখ্যা ১ টি। কেশবপুর দলিল লেখক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কেশবপুর দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল মমিন।

প্রিজাইডিং অফিসারের(ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন কেশবপুর সাব রেজিস্ট্রার অফিসের মোঃ ইকবাল হোসেন।ভোটে ফলা ফল ঘোষণার পরে তাদের কে ফুলের মালা গলায় দিয়ে বরন করে নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews