রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

অপারেশন ডেভিল হান্ট বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরে ‘ডেভিল হান্ট ২’অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী আটক

যশোরে ‘ডেভিল হান্ট বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন,ডিবি সূত্রে জানা গেছে, সাইবার ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, যশোর সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও পাকদিয়া গ্রামের বাসিন্দা হোসেন আলী, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর গ্রামের বাসিন্দা সাইফুর রহমান অভি এবং চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।
যশোর ডিবির নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশ মোট ১৯ জনকে আটক করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews