বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও মিষ্টিমুখ প্রায় দুই বছর পর আবারও চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা, ২৮ জুন থেকে আবেদন গ্রহণ শুরু মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার, রামচন্দ্রপুর বিলপাড়া এলাকায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে হত্যা করে সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে।

তিনি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম ওরফে (কলম) দোকানদারের পুত্র।

বুধবার ২৬ নভেম্বর সকাল ৯ ঘটিকায় ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ার মাঠে একটি ধানক্ষেতে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে ভেড়ামারা থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরাদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে রেখে গেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে হত্যা করে মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews