রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি-ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সুধীবৃন্দের উপস্থিতিতে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় সেবাসংঘের ব্যবস্থাপনায় বিষয়খালীর খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সুধীবৃন্দের উপস্থিতিতে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাসানুজ্জামান, সমাজসেবা অফিসের রেজিষ্ট্রেশন অফিসার মোঃ শিব্বির আলম, সহকারী শিক্ষক মোঃ শাহাজাহান প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ উঠে আসে এবং এ বিষয় সম্পর্কে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews