বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

যশোরে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:যশোরের কোতোয়ালি মডেল থানাধীন কচুয়া ইউনিয়নের মথুরাপুর দক্ষিণপাড়ায় আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রওশনআরা বেগম (৫৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রওশনআরা বেগম কচুয়া গ্রামের মো. ইয়াচিন মোল্যার মেয়ে। তিনি স্বামীসহ বর্তমানে মথুরাপুর দক্ষিণপাড়ায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে নিজ বাড়ির অদূরে মো. লুৎফর রহমান সরুর জমির পাশের একটি আমগাছে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন রওশনআরা বেগম। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রওশনআরা বেগম দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। ‘জ্বীনের আছর’ আছে বলেও তার পরিবার মনে করত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews