বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

যশোর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি ছুরিকাঘাত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সোহানুর রহমান সোহান (২৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহান যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে। তিনি জানান, রাত সাড়ে ৭টার দিকে আশ্রম রোডের একটি ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের রাতিন (২১) নামে এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এক পর্যায়ে পেটের নিচের অংশে ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনাটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews