বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারী চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা সন্দেহজনকভাবে চলাফেরা করায় জান্নাত (২১) নামের এক নারীকে আটক করেন। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের হাসান মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি রূপদিয়া চালের গেটের সামনে ভাড়া বাসায় থাকেন।

পরে তার কাছে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া তিনটি ব্যাগ ও নগদ দুই হাজার একশত চার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

আটক নারীকে পরবর্তীতে যশোর কোতয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews