বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

কৃষককে কুপিয়ে জখম, গোটা থানা জুড়ে নিন্দার ঝড়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা: নিজ ক্ষেতের ভূট্টাক্ষেতের ভিতর দিয়ে গরু নিয়ে যাওয়ার কারণে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে ক্ষেত। ক্ষেত নষ্টের কারণ জানতে চাইলে ওই কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। ২৮ অক্টোবর সন্ধ্যায় এমনই ঘটনা ঘটেছে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে। আহত কৃষকের নাম মাসুদ হোসেন। তিনি তালসার গ্রামের জালাল উদ্দিন ছেলে। ওই ঘটনায় আহত মাসুদের স্ত্রী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সুত্র ধরে জানা যায়, তালসার গ্রামের সামেদ আলী মাসুদের ভূট্টা ক্ষেতের ভিতর দিয়ে গরু নিয়ে যাওয়ার কারণে ক্ষেতের ক্ষতি হয়েছে। ক্ষতির বিষয়ে তাকে জানালে তিনি অপমানবোধ করেন। ওই ঘটনায় তার ছেলে আলামিন হোসেন , নাজমুল হোসেন ও সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মাসুদকে খুনের উদ্দেশ্যে ২৮ অক্টোবর সন্ধ্যায় মাঠ থেকে ফেরার সময় ধারালো অস্ত্র নিয়ে মাসুদের উপর হামলা চালায়। আহত কৃষকের অবস্থা খারাপ হওয়ায় তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মাসুদের স্ত্রী জানান, অভিযোগের পর থেকেই আসামীরা বিভিন্নভাবে অভিযোগ তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছেন। এতে করে আমি ও আমার স্বামীর জীবন ঝুকিতে আছি।

অভিযুক্ত আলামিন এর সাথে কথা বললে, তিনি জানান আমার বাবা জমি চাষ করার জন্য গরু নিয়ে মাসুদের ভূট্টা ক্ষেত্রের ভিতর দিয়ে যাচ্ছিলো, সে সময় গরুতে কিছু ভূট্টা গাছ খেয়েছে। যার কারণে আমার বাবাকে সে অপমান করেছে । আমার বাবার অপমানের বিষয়ে আমরা মাসুদের কাছে জানতে চাইলে তার সাথে আমাদের তর্কতর্কি হয় এবং মারারির ঘটনা ঘটে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতুব্বর জানান, ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews