1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সন্তানের এইচএসসিতে কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সদস্যের সন্তান। তাদের এ সাফল্য সংগঠনের জন্য অত্যন্ত গর্বের।

সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামের কনিষ্ঠ কন্যা তাবাস্সুম ইসলাম সারা যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে সকল বিষয়ে এ+ পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।

সাংবাদিক ইউনিয়ন যশোর ও প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেলের পুত্র মানাজির আহসান তিশান এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। সংগঠনের সদস্য লায়লা পারভীনের কন্যা সালভিয়া আফরোজ জয়ী যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

 

এছাড়া সদস্য শিশির কান্তি বিপুলের কন্যা

স্নেহা সরকার যশোর সরকারি এম এম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে সাফল্যের ধারায় যুক্ত হয়েছে।সংগঠনের বর্তমান কোষাধ্যক্ষ এম. এ. আর. মশিউরের কন্যা মৌমিতা রহমানও এ গ্রেড পেয়ে যশোর সরকারি মহিলা কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে।

তাদের এ সাফল্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,“এই মেধাবী সন্তানরা সাংবাদিক পরিবারের গর্বতাদের এই অর্জন ভবিষ্যতে সমাজ ও জাতির আলোকবর্তিকা হয়ে উঠবে।”

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট