বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

যশোরে দোকানির ওপর হামলা, আহত ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস:

যশোরে দোকানে বাকি তেল না দেওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে দুই যুবক। মঙ্গলবার সকালে সদর উপজেলার শেখহাটি বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দোকানির নাম রাহাত হাসান (৩২)। তিনি শেখহাটি দক্ষিণপাড়ার মফিজুর রহমানের ছেলে এবং স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শেখহাটি এলাকার শিহাব (৩২) ও শাকিল (৩৪) নামে দুই যুবক রাহাত হাসানের দোকান থেকে তেল নিতে আসে। তারা বাকি তেল নিতে চাইলে রাহাত তা দিতে অস্বীকৃতি জানান। পরে তারা নগদ টাকা দিয়ে তেল নিলেও কথা কাটাকাটির একপর্যায়ে দু’জন মিলে রাহাতকে হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে রাহাতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

স্থানীয়রা আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় হামলাকারী শিহাব ও শাকিল শেখহাটি বাবলাতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews