বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫” উপলক্ষে যশোরে র‌্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ভবনের সভাকক্ষ “অমিত্রাক্ষর”-এ আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি বলেন, “দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।”
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা দুর্যোগকালীন তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী মহড়া পরিচালনা করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews