শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. মহিবুর রহমান রিমন (৩১)।

রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ অভিযান চালানো হয়। আটক মহিবুর রহমান চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাছিজিদ্দা গ্রামের মো. শাহ আলমের পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুরে বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে অবস্থানরত সোহাগ পরিবহনের এক যাত্রীকে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খাতিনি বাদী হয়ে মহিবুর রহমান রিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews