বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে কবি ও সংগঠক নূরজাহান আরা নীতিকে স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
যশোর অফিস: সদ্য প্রয়াত কবি ও সংগঠক নূরজাহান আরা নীতি’র স্মরণে আলোচনা, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ মিলনায়তনে কৃষ্টিবন্ধন, যশোর আয়োজন করে এ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। তিনি দোয়ানুষ্ঠানও পরিচালনা করেন। মুখ্য আলোচক ছিলেন কবি ও গবেষক প্রফেসর ড. সন্দীপক মল্লিক।
কবি মঞ্জুয়ারা সোনালির সভাপতিত্বে এবং কবি এম এ কাসেম অমিয়’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে অংশ নেন প্রফেসর ড. সবুজ শামীম আহসান, কবি অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন, কবি ও সংগঠক গোলাম মোস্তফা মুন্না এবং কবি ডা. মোকররম হোসেন।
স্মৃতিচারণ ও নিবেদিত কবিতা পাঠ করেন কবি এম এন এস তুর্কি, রকি মাহমুদ, রেবেকা টফি, গোলাম মোস্তফা, বকুল হক, অরুণ বর্মন ও অমল কান্তি সরকার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকবি আবুল হাসান তুহীন, শিক্ষক আহমদ আলী, মো.ফকরুল আলম এনোন,নাসিম আহমদ বিলু, কবি কাজি নূর, আলেয়া আক্তার প্রেমা ও জাকিয়া সুলতানা মীম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews