শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে যশোরে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট ইসহাক এবং যশোর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান টোকন।

বাংলাদেশে সাংস্কৃতিক চেতনা, শিক্ষা ও চরিত্র গঠনের লক্ষ্য নিয়ে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় ফুলকুঁড়ি আসর। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিশু-কিশোরদের আদর্শ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাঁচটি মূল আদর্শকে ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করে। এই আদর্শগুলো হলো:শিক্ষা চরিত্র স্বাস্থ্য ও সেবা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি যশোরের পরিচালক রাকিবুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক তাসনিম আলম। আদর্শভিত্তিক এসব কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি আগামীতে শিশুদের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews