1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক যশোরে ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির সহায়তা সেল

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর,১১ জন প্রবীণ শ্রমিকদের আর্থিক অনুদান দিয়ে বিদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ১১ জন প্রবীন শ্রমিকদের

২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়ে বিদায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ শে সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় ৯২৫ এর কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীসহ লেবার সরদার ও সাধারণ সকল শ্রমিকদের নেতৃত্বে ১১ জন প্রবীণ শ্রমিকদের,২ লাখ ২০ হাজার টাকা অনুদান দিয়ে বিদায় দেওয়া হয়।

স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি বলেন,আমাদের আসার আগে এই ইউনিয়নে কনো কেস টাকা পায়নি,আমরা আসার পর থেকে শ্রমিকদের অল্প অল্প করে জমানো টাকা থেকে এই ১১ জনকে আর্থিক অনুদান দিয়ে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা বিদায় জানান।

এসময় শ্রমিকদের উদ্দেশ্যে করে তিনি আরও বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচন তাই আপনার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান দের কে বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষে ভোট করার জন্য । এবং জামাত ইসলাম হইতে সাবধান থাকবেন।

স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সাধরণ শ্রমিকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা জানেন ৫ ই আগস্টের পর থেকে এই বন্দরে কাজ নেই বললেই চলে,তবে বিগত দিন আগে যারা ছিলেন, তাদের থেকেও আপনাদের আমরা বেতন বেশি দিচ্ছি। তার কারণ আমি আপনাদের পরিশ্রমের টাকা কাউকে নিতে দেই নাই। আমি যতদিন আছি আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং যতটুকুই কাজ হচ্ছে তা থেকেই কিছু কিছু টাকা শ্রমিকদের ফান্ডে জমানো হয়। সেই ফান্ড থেকেই আজ ১১ জনকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে
এই বন্দরে কাজের অনেক গতিশীল বাড়বে।
আপনারা কাজ করে পারবেন না। আর এখন থেকেই যাতে বেশি বেশি করে কাজ আনা যায় সে চেষ্টাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তাই আপনারা সকলে ধানের শীষে ভোট করবেন।
যাতে করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। আপনারর আমার জন্য দোয়া করবেন,আমি যেনো সব সময় আপনাদের পাসে থাকতে পারি।

প্রবীণ শ্রমিকরা হলেন, ১-মোঃ আশাদুল,২-মোঃ আব্দুল্লাহ,৩ -মোঃ মোমিনুর রহমান,৪- মোঃ ইয়াছিন, ৫- মোঃ জাফর মিয়া,৬-মোঃমহাসিন,৭-মোঃ মনিরুল ৮- মোঃ আকরম,৯- মোঃ আরফাত, ১০- মোঃ নাজমুল হোসেন, ১১- মোঃ হেকমত আলী।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বিন্দ্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট