শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক

যশোরের পলাতক সাবেক এমপি রণজিত রায়ের জব্দকৃত সম্পদ বিক্রি হচ্ছে

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিত কুমার রায়ের আদালত কর্তৃক জব্দকৃত সম্পদ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর পলাতক ছেলে রাজীব কুমার রায় তিনটি ট্রাক ৫০ লাখ টাকায় আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাছে বিক্রি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের মালিক আহাদ আলী।
ঢাকার একটি আদালত রণজিত রায়, তাঁর স্ত্রী নিয়তি রানী, ছেলে রাজীব ও সজীব কুমারের নামে থাকা চারটি ফ্ল্যাট, দুইটি বাড়ি, ৭৯ দশমিক ৬২ বিঘা জমি, ৬০টি দোকান, তিনটি ট্রাক, বিভিন্ন ব্যাংকে রাখা প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা এবং সাড়ে ছয় শতাধিক ভরি স্বর্ণালংকার জব্দের আদেশ দিয়েছিল। কিন্তু এসব সম্পদ এখনও গোপনে বিক্রি বা ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় আইনজীবীরা প্রশ্ন তুলেছেন,আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে এসব সম্পত্তি হাতবদল হচ্ছে। রণজিত রায় ও তাঁর পরিবার বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews