শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, ১ জন নিহত,আহত -২

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:যশোরের শার্শা উপজেলাধীন শার্শা মিনি স্টেডিয়াম সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সাথে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আফিল জুট মিলে সিকিউরিটি গার্ডের দায়িত্ব শেষে বাড়ি ফিরছিলেন বাইসাইকেল আরোহী আহসান উল্লাহ (৫২)। তিনি স্টেডিয়ামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (রেজি নং– যশোর-ল-১৩-৮৬৯১) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আহসান উল্লাহ রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় মোটরসাইকেল চালক আফ্রিদী (২৮) ও আরোহী মাহমুদুল হাসান (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews