শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোর বেনাপোলে কুলি শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীদের লাগেজ বহনকারী কুলি শ্রমিকদের বাদ দিয়ে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রীন লজিস্টিককে দায়িত্ব প্রদানের প্রতিবাদে তৃতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেনাপোল পোর্ট চেকপোস্ট কুলি শ্রমিক ইউনিয়ন রোববার বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতির কালুর নেতৃত্বে প্রায় ৩০০শ্রমিক অংশ নেন। পরে কুলি শ্রমিক ইউনিয়নের নেতারা বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন)এর সঙ্গে বৈঠক করেন। কর্তৃপক্ষ জানায়,বিষয়টি ঊর্ধ্বতন মহলে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

কুলি শ্রমিক ইউনিয়নের দাবি,২০০৮ সালে প্রদত্ত কুলি শ্রমিকদের পরিচয়পত্র পুনরায় প্রদান করতে হবে এবং ২০২২ সালে স্মার্ট আইডি কার্ড দেওয়ার জন্য নেওয়া আবেদন দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া তারা রেজিস্ট্রেশন নং ২০৮৪ এর আওতায় কাজ চালিয়ে যাওয়ার দাবি জানান।

এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,এতদিন কুলি শ্রমিকরা সরকারি কোনো ফি ছাড়াই লাগেজ বহন করে আসছিল। তবে সম্প্রতি নতুন প্রতিষ্ঠান গ্রীন লজিস্টিক-কে যাত্রী সেবা কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে, যারা আদায়কৃত সার্ভিস চার্জের ২০ শতাংশ বন্দর কর্তৃপক্ষকে প্রদান করবে। গত ১৭সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়।

গ্রীন লজিস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাইমুর রহমান, যিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য। প্রতিষ্ঠানটি ঢাকা,সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে ইতিমধ্যেই কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীদের জন্য লাগেজ র‌্যাপিং, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সহায়তা,মিট অ্যান্ড এসিস্ট, জরুরি সহায়তা,স্বাগত সহায়তা ও ডিজিটাল সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews