রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

চোরাই ইজিবাইকসহ দুইজনকে আটক

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
যশোর অফিস: ফরিদপুর কোতয়ালি থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে চোরাই ইজিবাইকসহ দুইজনকে আটক করেছে যশোর কোতয়ালি থানা পুলিশ।
এরা হলো, যশোরের নতুন খয়েরতলা পালবাড়ির মোড়ের মৃত বদর উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৫৪) এবং সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আনোয়ার হোসেন (৪০)।
কোতয়ালি থানার এসআই নকিব ইকবাল হোসেন জানিয়েছেন, গত ৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ফরিদপুর কোতয়ালি থানায় দায়েরকরা একটি চুরি মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই আবুল বাশার মোল্লাকে নিয়ে পালবাড়ির মোড়ের একটি ক্লিনিকের পাশে অভিযান চালানো হয়। সে সময় আগে থেকে আটক আনোয়ার হোসেনের দেখানো মতে একটি চোরাই ইজিবাইকসহ আক্তার হোসেনকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার ব্যাটারি, চার্জার জব্দ করাহয়। ওই ইজিবাইক চোরাই বলে আক্তার হোসেন স্বীকার করে। ফরিদপুর কোতয়ালি থানায় দায়ের করা চুরি মামলায় তাকে আটক করে ফরিদপুরে নেয়া হয়। কিন্তু যশোরে এই ঘটনায় একটি মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews