সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার _পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ১ যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন উন্মুক্ত জলাশয়ে জেলেদের অবাধ সুযোগ ও ‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের দাবি ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির সরকারি জমি দখল করে নিলেন বিএনপি নেতা ! রেল কর্তৃপক্ষের মামলা যশোরের কেশবপুরে সরকারি বাওড় দখল ও মাছ লুটের অভিযোগ গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় জাল কাগজে দলিল রেজিস্ট্রির অভিযোগ, দুই দলিল লেখক বহিষ্কার

ডেঙ্গুতে আজ ১৬৫ জন আক্রান্ত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারো মৃত্যু হয়নি। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ২৮ হাজার ৯৯৬ জন। চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৫৪১ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৬ শতাংশ নারী। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জন মারা গেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews