বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

শনিবার দৈনিক রানার সম্পাদক মুকুলের ২৭তম হত্যা বার্ষিকী

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে
যশোর অফিস : শনিবার ৩০ আগস্ট যশোরের দৈনিক রানার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৭ তম হত্যা বার্ষিকী। ১৯৯৯ সালের আজকের দিনে শহরের চারখাম্বার মোড়ে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মুকুল। হত্যা বার্ষিকীকে ঘিরে যশোরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে কালেঅব্যাচ ধারন, শহীদের কবরে ও স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিল।
এদিকে দীর্ঘ ২৬ বছরের মুকুল হত্যাকান্ডের কোন কুলকিনারা না হওয়ায় যশোরের সাংবাদিক সমাজ হতাশ হয়ে পড়েছেন। তাদের বক্তব্য হচ্ছে, বিচার পাইনা, তাই বিচার চাই না। ১ বছরের ব্যবধানে যশোরের প্রতিথযশা দুই জন সাংবাদিক নির্মম হত্যাকান্ডের শিকার হন। এদের একজন হচ্ছেন দৈনিক জনকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল ও অপরজন হচ্ছেন দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল। কিন্তু এই দুটি হত্যাকান্ডের অদ্যাবধি কোন বিচার হয়নি। চিহ্নিত হয়নি প্রকৃত হত্যাকারীরা। মামলা দুটি বছরের পর বছর আদালতের হিমঘরে পড়ে আছে। যশোরের সাংবাদিকসমাজসহ গোটা দেশের সাংবাদিকরা ১৯৯৮ ও ১৯৯৯ সালে সংঘটিত এই দুটি চাঞ্চল্যকর সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে রাজপথে লড়াই সংগ্রাম কেেরেছন। কিন্তু অদ্যাবধি সেই দুটি হত্যাান্ডের কোন বিচার হয়নি। যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, আমরা যশোরের সাংবাদিকরা স্বজনদের হত্যার বিচার চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর বিচার চাই না। আমরা তাদের রুহের মাগফেরাত চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews