শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক

বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গ: সিপাহি বরখাস্ত, দুই কর্মকর্তা শোকজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল :বেনাপোল কাস্টমস হাউজে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক সিপাহিকে সাময়িক বরখাস্ত ও দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

গত ২৪ আগস্ট (রোববার) কাস্টমস হাউজের কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বরখাস্তকৃত সিপাহি হলেন রায়হান আহমেদ। শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন—
১) সহকারী রাজস্ব কর্মকর্তা এফএম ফয়সাল
২) সহকারী রাজস্ব কর্মকর্তা খায়রুজ্জামান।

সূত্র জানায়, গত ২১ আগস্ট কাস্টমস-বিজিবি যৌথ এক্সিট পোস্টে কর্তব্যরত অবস্থায় সিপাহি রায়হান আহমেদ ইচ্ছাকৃতভাবে গাড়ির নম্বর পরিবর্তন করে লিপিবদ্ধ করেন। সংশ্লিষ্ট গাড়ির নম্বর ছিল খুলনা মেট্রো-১১-১২৪৪। কিন্তু তিনি তা খুলনা মেট্রো-১১-১২৪২ হিসেবে এন্ট্রি দেন।

ঘটনার পর তদন্তে বিষয়টি প্রমাণিত হলে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে এবং সংশ্লিষ্ট দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews