বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি দেওয়ার নামে প্রতারণা এক যুবক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ছাত্রকে সরকারি চাকরি দেয়ার নাম করে ১ লাখ ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় হৃদয় বিশ্বাস (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে। হৃদয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দীয় গ্রামের নিরাঞ্জন বিশ্বাসের ছেলে। এই ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার এস্তেফাপুর গ্রামের রিপন হোসেনের ছেলে রিয়ন হোসেন (১৮) এজাহারে উল্লেখ করেছেন, তিনি যশোর পলিটেকনিট ইনস্টিটিউটে লেখাপড়া করেন। তার সাথে আরো দুই বন্ধু আকাশ মন্ডল ও রামকৃষ্ণ রায় চন্দন লেখাপড়া করে। আসামি হৃদয় আগে তাদের সাথে লেখাপড়া করে। কিন্তু সে সেখান থেকে চলে যায়। গত ৬ আগস্ট তার সাথে হঠাৎ করে দেয়া হয়। এবং নিজেকে লেফটেনেন্ট কমান্ডার হৃদয় বিশ্বাস জয় নামে পরিচয় দেয়। বলা হয় সরকারি উচ্চ দফতরে তার অনেক জানাশোনা আছে। সে ইচ্ছে করলে চাকরি দিতে পারবে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল মেটাল ডিপার্টামেন্টালের কম্পিউটার অপারেটর হিসাবে চাকরি দেবে বলে জানায়। সে জন্য তাদের কাছে টাকা দাবি করে। গত ৮ আগস্ট তার বড় ভাইয়ের সামনে থেকে নগদ ৪২ হাজার টাকা নেয়। এছাড়া বিকাশের মাধ্যমে আরো সাড়ে তিন হাজার টাকা দেয়। এছাড়া তার বন্ধু আকাশ মন্ডল ৪০ হাজার এবং রামকৃষ্ণ রায় চন্দন ৩২ হাজার টাকা দেয়। আসামি হৃদয় কৌশলে তার কাছ থেকে বিকাশ নম্বর নিয়ে তার মাধ্যমে অন্য প্রাথর্ীর কাছ থেকে টাকা নিয়ে আসে। কিন্তু চাকরি দিতে পারে না। গত ১১ আগস্ট হাইকোর্ট মোড়ের গোলচত্ত্বরে তার সাথে দেখা হয়ে যায়। সে সময় চাকরির কথা বললে নানা বিভ্রান্তিমূলক কথা বলে। এবং দৌড়ে পালানো চেষ্টা করে। কিন্তু স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews