বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

যশোর অফিস :যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে । শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

কেশবপুর থানা সূত্রে জানা যায়, ভোররাতে ভোগতি গ্রামের আলমগীর ও জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল, এবং আলতাপোল গ্রামের উজ্জলের বাড়িতে একযোগে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতি—মোট ২০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে যাহা পাওয়া যায় তাহা নিন্ম রুপঃ

১। দুটি ইলেকট্রিক শক মেশিন
২। টাকা গোনার মেশিন
৩। চারটি অ্যান্ড্রয়েড ফোন ও চারটি বাটন ফোন
৪।খালি মদের বোতল
৫।গাঁজা সেবনের সরঞ্জাম
৬। ৩০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা

গ্রেপ্তার কৃতরা চারজন হলেন—
১।আলমগীর (৪০), পিতা: আব্দুল আজিজ, গ্রাম: ভোগতি
২।জাহাঙ্গীর হোসেন পলাশ (37), পিতা: আব্দুল আজিজ, গ্রাম: ভোগতি
৩।রাসেল (২২), পিতা: মফিজুর রহমান, গ্রাম: মূলগ্রাম
৪।উজ্জল (৩৮), পিতা: নজির বিশ্বাস, গ্রাম: আলতাপোল

কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছে যৌথবাহিনী। আসামিদের কে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews