বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

যশোরে নাশকতার মামলায় তিন আসামি কারাগারে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার পৃথক মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাদের যশোরের সংশ্লিষ্ট আমলি আদালতে হাজির করা হলে পুলিশি প্রতিবেদন পর্যালোচনা শেষে বিচারক তিনজনকেই জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

যশোর উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন:

যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে, স্বেচ্ছাসেবক লীগ কর্মী শেখ আসিফ আলী (৪৫)

একই এলাকার কাজী সাইফুল ইসলামের ছেলে, কাজী শফিউল ইসলাম (৩০)

রামনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক কাজিপুর এলাকার আকরাম সরদারের ছেলে, শরিফুল ইসলাম মিন্টু (৪০)

তিনি আরও জানান, গত ১৭ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে শেখ আসিফ আলী ও কাজী শফিউল ইসলামকে এবং ১৮ ডিসেম্বর ভোরে শরিফুল ইসলাম মিন্টুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। তারা সংঘবদ্ধভাবে নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews