রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে মাদক মাদকদ্রব্য পণ্যসহ ভারতীয় ১ পাসপোর্ট যাত্রী আটক

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে নেশাজাতীয় সিরাপ ও বিভিন্ন ধরনের মালামালসহ এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুর আড়াই টার সময় টার্মিনালের চেকিং টেবিলে ব্যাগ তল্লাশির সময় এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত যাত্রীর ব্যাগ থেকে Wincerex সিরাপ ৪ বোতল, Blue Horse Premium Hookah Tobacco ১১ প্যাকেট, থ্রি-পিস ৭টি, শাড়ি ৩টি, ওড়না ৫টি, শাল/চাদর ১টি, টাইটান ঘড়ি ১টি এবং Oppo Reno 5G মোবাইল ১টি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৮৮,৬০০ টাকা।

আটক যাত্রীর হলেন, মোঃ আবু ইব্রাহিম আলী (২৩)। তিনি ভারতীয় নাগরিক, পাসপোর্ট নম্বর AD450818। তার গ্রাম খিধিরপুর (কলকাতা), জেলা ওয়েস্ট বেঙ্গল; পিতার আবু তাহের আলী।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে নেশাজাতীয় সিরাপ ও অন্যান্য জব্দ মালামালসহ সোমবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে যানাগেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews