বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোর হাসপাতালে ছেলেকে দেখতে এসে বাবার মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি :যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসে এক বাবার মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি মো.আব্দার হোসেন (৬৫),তিনি যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাকাপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, তার ছেলে মো. ছাত্তার হোসেন (৩২) হঠাৎ মুখ দিয়ে রক্ত ওঠায় ১ আগস্ট তাকে যশোর জেনারেল হাসপাতালের ৪র্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরদিন আজ ২ আগস্ট দুপুর ১টার দিকে মো. আব্দার হোসেন ছেলেকে দেখতে হাসপাতালে আসেন। ছেলেকে দেখে নিচতলার লেবার ওয়ার্ডের সামনে বেঞ্চে বসে ছিলেন। সেসময় হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান।
সাথে থাকা তার বিয়াই মো. নজরুল ইসলাম দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, আব্দার হোসেন আগে থেকে উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews