বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে নওয়াপাড়া নৌবন্দর ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

যশোর অফিস: দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যশোরের নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্টালবোমা হামলাকারীদের গ্রেফতারের দাবীতে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ও শ্রমিকরা আজ রোববার সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে তিনদিনের মধ্য হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।

নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্য শস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, নৌবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্রান্সপোর্ট সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আমদানিকারক,রপ্তানিকারক, ঘাট, মটর শ্রমিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এসময় ব্যবসায়ী নেতারা বলেন,তিন যুগের বেশি সময় দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপ যশোরের নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া দেশের আমদানি রপ্তানিতে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। গত ১৮ জুলাই ভোর রাতে ৪ জন দুর্বৃত্তকারি যশোরে নওয়াপাড়া বাজারে অবস্থিত নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। এই হামলা ছিল পূর্বকল্পিত। হামলার মূল উদ্দেশ্য নওয়াপাড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা। নওয়াপাড়া গ্রুপে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ১০ দিন অতিক্রম হলেও বোমা হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন।
তারা আরো বলেন, যশোরে নওয়াপাড়া মোকাম থেকে দেশের ৬৫ থেকে ৭০ ভাগ সার সরবরাহ করা হয়। যে মূহুর্তে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা অন্তবর্তী
সরকারকে দেশে খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন করার লক্ষে সার্বিক ভাবে সহযোগীতা করে যাচ্ছে ঠিক সেই সময়ে পূর্বকল্পিত ভাবে পেট্টোল বোমা ও ককটেল নিক্ষেপ করে এই ঘটনা ঘটিয়েছে। যা ব্যবসায়ীদের ভীতসন্ত্রস্ত করে তুলেছে। ফলে আগামী ৩দিনের মধ্য হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।
নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্য শস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুল আওয়াল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান,  সাধারণ সম্পাদক,গোলাম হায়দার ডাবলু, সার সমিতির সহ সভাপতি  মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়নের আহবায়ক মাসুদ রানা, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু,উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  হাবিবুর রহমান মোল্যা, ব্যবসায়ী শেখ আসাদুল্লাহ আসাদ, নূর আলম পাটোয়ারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews