বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

শিশু সাহিত্যিক অরুণ বর্মন কিশোরবেলা সাহিত্য পুরস্কারের জন্য মনোনিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের শিশু সাহিত্যিক অরুণ বর্মন শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ এ মনোনিত হয়েছেন। ক্যাপসুলের নেপচুন ভ্রমণগ্রন্থের জন্য তিনি এ পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন বলে ২৩ জুলাই জানিয়েছেন কিশোরবেলার সম্পাদক অমিত বড়ুয়া।

কিশোরবেলার সম্পাদক অমিত বড়ুয়া আরো জানান, কিশোর সাহিত্যের উৎকর্ষধর্মী পত্রিকা কিশোরবেলা প্রবর্তিত শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এ বছর পদ্য শাখায় যৌথভাবে পুরস্কারে জন্য মনোনিত হয়েছেন শিশুসাহিত্যিক রমজান মাহমুদ তাঁর আনন্দ বাগান কিশোর কাব্যগ্রন্থের জন্য ও শিশুসাহিত্যিক কানিজ ফাতিমা তাঁর চাঁদ ডুবেছে দিঘির জলে কিশোর কাব্য গ্রন্থের জন্য। গদ্য শাখায় পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন শিশুসাহিত্যিক অরুণ বর্মন তাঁর ক্যাপসুলের নেপচুন ভ্রমণ গ্রন্থের জন্য। কিশোরবেলার উপদেষ্টা সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সম্মানিত বিচারকদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে পুরস্কার ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কিশোরবেলার উপদেষ্টা সম্পাদক কবি ও গল্পকার তহুরীন সবুর ডালিয়া, উপদেষ্টা সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক অরুণ শীল, কবি ও শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল, কবি ও শিশুসাহিত্যিক আজিজ রাহমান, গল্পকার ইফতেখার মারুফ, কবি সাংবাদিক শুকলাল দাশ, তরুণ কথাসাহিত্যিক ও কিশোরবেলার সহকারী সম্পাদক রহমান রনি, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, কিশোরবেলা সম্পাদক অমিত বড়ুয়া প্রমুখ। একটি সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কারপ্রাপ্তদের হাতে। পুরস্কার হিসাবে থাকছে নগদ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট, ও মহামূল্যবান বই।
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সদস্য কবি অরুণ বর্মনের ক্যাপসুলের নেপচুন ভ্রমণ গ্রন্থের জন্য ইতোপূর্বে কিডস কারাভান প্রকাশনী কর্তৃক পান্ডুলিপি পুরস্কার পেয়েছিলেন।
প্রসঙ্গত যশোরের পরিচিত শিশু সাহিত্যিক অরুণ বর্মন প্রকাশিত ছড়াগ্রন্থের মধ্যে রয়েছে, কচিকাঁচার সন্দেশ ও আলোর ফেরিওয়ালা, শিশুতোষ গল্পের বই-ভুতের সভায় আইনস্টাইন, কিশোর গল্পের বই ক্যাপসুলের নেপচুন ভ্রমণ, বড়দের গল্পগ্রন্থঃ অবিশুদ্ধ বৃত্ত।
এদিকে শিশু সাহিত্যিক অরুণ বর্মণ শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ এ মনোনিত হওয়ায় কবি ও কিশোরবেলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা হলেন, সভাপতি আহমদ রাজু, সহসভাপতি আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহসাধারণ সম্পাদক রবিউল হাসনাত সজল, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দী, প্রকাশনা সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্বাহী সদস্য এডিএম রতন, আহমেদ মাহবুব ফারুক, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews