বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে ভাইয়ের হাতে বোন খুন:১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার করল পিবিআই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যশোরে শারমিন বেগম (২৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তারই ভাই। এ ঘটনায় মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ খোকন মোল্লা ও তার স্ত্রী মোছাঃ ছালমা বেগমকে গ্রেফতার করেছে পিবিআই, যশোর।

২৩ জুলাই সকালে যশোর কোতয়ালী উপজেলার সুজলপুর এলাকায় শারমিনের সঙ্গে ভাবি ছালমার টাকা সংক্রান্ত বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন মোল্লা হাসুয়া কাচি নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের স্বজনরা কোতয়ালী মডেল থানায় ২৪ জুলাই একটি হত্যা মামলা (নং-৭২, ধারা ৩০২/৩৪) দায়ের করে। পরে মামলাটি পিবিআই স্বউদ্যোগে তদন্তে নেয়।

 পিবিআই যশোর জেলা ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে পিবিআই চৌকস দল খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া এলাকা থেকে খোকন মোল্লাকে এবং যশোর শহরের রাজারহাট এলাকা থেকে ছালমা বেগমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।

আটকদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews