রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮৮২ বার পড়া হয়েছে

জরুরী ভিত্তিতে শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

বুধবার দিবাগত রাত পৌনে একটায় বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে  দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রাত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনকে কিছুক্ষণের মধ্যে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।  মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews