শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

অসুস্থ শ্রমিক দলের নেতার পাশে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২২৪ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি লোকমান হোসেন দীর্ঘদিন ধরে পা ভাঙার কারণে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন এবং শারীরিক অসুস্থতার কারণে কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

এই খবর জানার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দ্রুত লোকমান হোসেনের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের।

তাঁর নির্দেশনায় শনিবার (১২ জুলাই) বিকেলে ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, নাউতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, এবং উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুস সাত্তার-সহ স্থানীয় নেতৃবৃন্দ লোকমান হোসেনের বাড়িতে যান। তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত লোকমান হোসেন বলেন, “দল সবসময় আমাদের পাশে আছে, এই সহায়তা তারই প্রমাণ। তুহিন ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই সহযোগিতা ও খোঁজখবর আমাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে।”

স্থানীয় বিএনপি নেতারা জানান, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দলের যেকোনো নেতাকর্মীর দুঃসময়ে তিনি পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর এই দৃষ্টান্তমূলক ভূমিকা ডিমলা বিএনপির মানবিক চেতনাকে আরও দৃঢ় করেছে।

এই সহযোগিতার ঘটনা দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। অনেকে মন্তব্য করেছেন যে, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। যেখানে কেউ কষ্টে পড়লে বা বিপদে পড়লে অন্যরা তাকে সহায়তা করতে এগিয়ে আসে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews