শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শার্শায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন নাভারণ ফুটবল একাদশ

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

আতিকুজ্জামান (শার্শা) যশোর : যশোরের শর্শার ৯নং উলাশী ইউনিয়ন এর রামপুর ইয়াংস্টার ফুটবল একাডেমির উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেখারিপোতা ফুটবল একাদশকে ৫-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন নাভারণ ফুটবল একাদশ।

৪ জুলাই শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রামপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাবারণ ফুটবল একাদশ ৫-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছেন।খেলাটি প্রথম পুরস্কার একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি খাসি ছাগল।খেলাটির ৫টি গোল দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, নাবারণ ফুটবল একাদশের ১০ জার্সি পরিধন কারি শিপন হোসেন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ।
আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি শামছুর রহমান বিষে, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জামাত আলী মেম্বার, প্রচার সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, বিএনপি নেতা মিন্টু, যুবদল নেতা লালটু সহ স্থানীয় সকল নেতৃবৃন্দরা।

খেলাটির রেফারির দায়িত্ব ছিলেন, ইয়াসিন আলী, ইয়ানুর রহমান, রায়হান হোসেন ও গোলকিপার সেরা হয়েছেন শেখারী পোতা ফুটবল একাদশ এর গোলকিপার রিপন হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews