শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ভারতের দাদাগিরি এদেশে আর চলবে না- এডঃ গাজী এনামুল হক

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আর কখনো ভারতের গোলাম হয়ে থাকবে না! ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাঁদের সাথে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক আমরাও চাই, কিন্তু ভারতের দাদাগিরি এদেশে আর চলবে না- ১৪ই জুন শনিবার বিকালে মণিরামপুর উপজেলার রাজগন্জের উন্মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্য এ সমস্ত কথা বলেন,যশোর ৮৯ মনিরামপুর ৫ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াত ইসলামির ঘোষিত সাংসদ সদস্য প্রার্থী এডঃ গাজী এনামুল হক।

এ সময় তিনি আরো বলেন, যারা ভারতের কথা মতো চলে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা ভারতের প্রেসক্রিপশনে চলে তাঁরা দেশ ও দশের শত্রু। তাদের কে প্রত্যাখ্যান করতে হবে।
কর্মীদের উদ্দেশ্য করে বলেন মুখে নয় কাজ করে প্রমাণ করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র জনগণের দল, কেউ যেনো বৈশ্যেমের স্বীকার না হয় সেজন্য সবাই কে সতর্ক থেকে দলের জন্য কাজ করতে হবে।

যশোর মণিরামপুর উপজেলার পশ্চিম অঞ্চলের বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মী সমাবেশে শনিবার বিকাল ৩ টায় উপজেলার রাজগন্জ বাজারস্থ উন্মুক্ত মঞ্চে কর্মী সমাবেশের আলোচনা সভা মাস্টার মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে
আলোচনা সভার প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন জেলা কর্মপরিষদ সদস্য নূরে আলী নূর মামুন,উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews