শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

স্বাধীন বাংলা পার্টি’র আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

বি এম শামসুর রহমান (জসিম) অভয়নগর:

জনগণের শক্তি, স্বাধীন বাংলার ভিত্তি এই স্লোগানকে সামনে রেখে ১১ ই জুন ২০২৫ বুধবার সন্ধ্যায় শাহবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলা পার্টির আত্মপ্রকাশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক স্বাধীন বাংলা পার্টি। এটি বাঙ্গালী জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার সুমহান স্বাধীনতাকে ধারণ করে।

ক্ষুধা, অভাব, লোভ ও অপরাধ মুক্ত শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রত্যেক জনসাধারণের বিনামূল্যে আবাসন নিশ্চিত করা। সর্বস্তরে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

বাংলাদেশকে আধুনিক শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এবং পার্টির সকল উদ্দেশ্য সফল করতে মোঃ শাহরিয়ার (শান্ত)কে পার্টির চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করেন

ঘোষণাকারীগণ হলেন
প্রধান উপদেষ্টা-মোঃ কামরুজ্জামান,
উপদেষ্টা সদস্য-মোঃ বশির মাহমুদ মিয়াজি,সভাপতি-শাহ মোঃ শাহরিয়ার (শান্ত),সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিমন,মোঃ শিহাব উদ্দিন রাজ, সাংগঠনিক সম্পাদক- মোঃ হোসাইন আহমদ,
দপ্তর সম্পাদক- মোঃ নূরনবী সোহেল

“স্বাধীন বাংলা পার্টি’র” আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ সংগঠনের প্রায় তিন শতাধিক নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews