শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রোববার বাংলাদেশ-চীন বাণিজ্য সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৬৩ বার পড়া হয়েছে
  1. দেশি বিনিয়োগ আকর্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে রোববার নগরীর ‘বিনিয়োগ ভবন’ এ দিনব্যাপী ‘বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কিত বাংলাদেশ-চীন সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন।  চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।

    বিডা সূত্র জানায়, এই অনুষ্ঠানে প্রায় ২৫০ জন চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিনিধি উপস্থিত থাকবেন, যারা প্রায় ১০০টি উদ্যোগের প্রতিনিধিত্ব করবেন, যার মধ্যে ছয় থেকে সাতটি ফরচুন ৫০০ কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীও থাকবেন।

    সম্মেলন চলাকালীন চীনা ও বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা দিনব্যাপী পাঁচটি পৃথক ম্যাচমেকিং সেশনে অংশগ্রহণ করবেন, যার লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews