বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যশোরে অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক ক্লাবের উদ্যোগে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত। যশোর সীমান্তে ৭ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক ঝিনাইদহ সদরে ২০.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ ১৮ বছর বয়সী যুবক গ্রেফতার ডুমুরিয়ার চুকনগরে এসসিপিবি খুলনা বিভাগ ১ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা-২৬ ও নবগঠিত কমিটির বরণ অনুষ্ঠিত যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক মহেশপুরে এসআরবি’র অভিযান ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর সীমান্তে ৭ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, খাদ্যসামগ্রী ও প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ৩৯টি শাড়ি, ২৪টি কম্বল, ১৬টি চাদর, ১ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস, ২৪২টি চকলেট, ৬১টি খাদ্যসামগ্রী এবং ৪৬৯টি প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। আটক মালামালের মোট মূল্য ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews