সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুবুর রহমানের যোগদান যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর

শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:: যশোরের শার্শা থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৯৯ বোতল মাদকদ্রব্য কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় মো. শাহজাহান সরদারের বসতবাড়ির শয়নকক্ষের সামনে থেকে তার ছেলে ফয়সাল আহম্মেদ ইমন (২২)কে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল WINCEREX কফ সিরাপ এবং ২০ বোতল ESKUF কফ সিরাপসহ মোট ৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি দল শিকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। শিকারপুর বাজারের বটতলা থেকে নারিকেলবাড়িয়াগামী পাকা সড়কে আলা নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে থেকে স্থানীয় জনগণের সহায়তায় মো. শিপন মোড়ল (৪৩)কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফয়সাল আহম্মেদ ইমন উপজেলার পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে। অপর আসামি শিপন মোড়ল শিকারপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews