সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুবুর রহমানের যোগদান যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর

যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে একটি চৌকস টিম যশোর কোতোয়ালি মডেল থানার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি পূর্বপাড়া গ্রামে অভিযান চালায়।

অভিযানে কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েল (৪২) এর বসতবাড়ির রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ১ রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, পলাতক আসামি জুয়েল শেখহাটি পূর্বপাড়ার কাজী আলমগীর হোসেনের ছেলে। তার নামে খুন, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews